আলমডাঙ্গায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বহন ও সেবনের অভিযোগে রুবেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ও জরিমানা
আলমডাঙ্গায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বহন ও সেবনের অভিযোগে রুবেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আলমডাঙ্গা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। আটক রুবেল উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।
জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি পুনরায় স্পষ্ট হয়েছে। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই নিয়ামুল ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৭ ঘন্টা আগে