আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
আলমডাঙ্গার পাইকপাড়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে। ৩১ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া গ্রামের দাসপাড়ায় অভিযান চালিয়ে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের দুজনকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট রাধিকাগঞ্জের মৃত মতিয়ার রহমানের ছেলে শাহিন আলী(৩২) ও মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামের ইদ্রিস আলী বিশ^াসের ছেলে মিন্টু(২৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তারা বাইরে থেকে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের দুজনকে মাদকসহ গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় শাহিন ও মিন্টুসহ তাদের সহযোগী দুজনে নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে