আলমডাঙ্গায় কৃতি প্রমিলা ফুটবলারের রহস্যজনক মৃত্যু, বিয়ের এক মাসেই থেমে গেল জীবন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় কৃতি প্রমিলা ফুটবলারের রহস্যজনক মৃত্যু, বিয়ের এক মাসেই থেমে গেল জীবন
আলমডাঙ্গার কৃতি প্রমিলা ফুটবলার অপু ওরফে জান্নাতুলের (১৮) জীবন থেমে গেল বিয়ের মাত্র এক মাসের মাথায়। যে তরুণী স্কুলের হয়ে দেশের বিভিন্ন মাঠে ফুটবল খেলেছেন, সেই সম্ভাবনাময় খেলোয়াড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে স্বামীর বাড়ি থেকে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যা।
শনিবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অপু আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মাঠের পারফরম্যান্সের কারণে এলাকায় তিনি পরিচিত মুখ ছিলেন।
জানা যায়, প্রায় এক মাস আগে গোবিন্দপুর মিয়াপাড়ার আলমের ছেলে রানার সঙ্গে তার বিয়ে হয়। এর আগে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে জান্নাতুল রাখেন তিনি।
স্বামী রানা দাবি করেন, রাতে একসঙ্গে বাইরে খাবার খেয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে ঘুম ভেঙে তিনি দেখেন, ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলছেন তার স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান।
তবে নিহতের মা সুমিতা অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, কয়েকদিন আগেও মেয়ে সংসারে অশান্তির কথা জানিয়েছিল। কোরবানির ঈদের পর সব ঠিক না হলে বাড়ি ফিরে আসবে বলেছিল। নিহতের বাবা রানা ব্যাধও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, যে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে, সেটির উচ্চতা খুব বেশি নয়। ফলে আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহ তৈরি হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রানাকে থানায় নেওয়া হয়েছিল বলেও জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৭ ঘন্টা আগে