লগইন
আলমডাঙ্গায় কাঠবোঝাই অবৈধ চ্যালো ইঞ্জিত চালিত লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ আগস্ট, ২০২৬ | ০৯:৪৯ রাত ৩৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কাঠবোঝাই অবৈধ চ্যালো ইঞ্জিত চালিত লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আলমডাঙ্গায় কাঠবোঝাই অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বারের ধাক্কায় আব্দুল লতিফ নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার রোয়াকুলি গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল লতিফ (৪৫) আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের বাসিন্দা এবং মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আব্দুল লতিফ ব্যক্তিগত কাজে আলমডাঙ্গা শহরে এসে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রোয়াকুলি গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। তীব্র ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে রোয়াকুলি রেলগেট এলাকায় কাঠবোঝাই লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল লতিফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ও অবৈধ লাটাহাম্বার, শ্যালোচালিত যান এবং অন্যান্য ধীরগতির যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এসব যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় রোয়াকুলি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৫ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৬ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।