লগইন
আলমডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ আগস্ট, ২০২৬ | ১২:৩৩ রাত ৩১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ

আলমডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা মঞ্চ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের উদ্দেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের পক্ষ নিয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগ সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, জিএ সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাহের আলী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মসলেম উদ্দিন, জি এ সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, শিবিরের থানা সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪৯ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫০ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।