লগইন
আলমডাঙ্গায় জেলা প্রশাসকের কঠোর বার্তা—কৃষি, শিক্ষা ও শৃঙ্খলায় বদলের ডাক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ এপ্রিল, ২০২৬ | ০৯:১১ রাত ৫২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জেলা প্রশাসকের কঠোর বার্তা—কৃষি, শিক্ষা ও শৃঙ্খলায় বদলের ডাক

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ লুৎফুন নাহারের সাথে আলমডাঙ্গা উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মাঠদিবস শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের সচেতন করতে হবে। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটি একসময় উর্বরতা হারাবে—এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।


সারের সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি নির্দেশ দেন, উপজেলার সব দপ্তরের চাহিদা সমন্বয় করে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসনের কাছে পাঠাতে হবে। একইসঙ্গে ফসলভিত্তিক পরিকল্পনায় সার ও বীজের সুষম বণ্টনের আশ্বাস দেন। প্রান্তিক কৃষকদের জন্য ডিজেল প্রাপ্তি সহজ করতে বিকল্প সরবরাহ ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।


যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে জেলা প্রশাসক বলেন, “আলমডাঙ্গারেলওয়ে স্টেশন এই অঞ্চলের ঐতিহ্যের অংশ। এর বর্তমান অবস্থা উন্নয়নে আমি রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলব।” তিনি প্রাণিসম্পদ উন্নয়নে ‘ব্ল্যাক বেঙ্গল গোট রিসার্চ সেন্টার’ স্থাপনের প্রস্তাবকে সাধুবাদ জানান এবং জরাজীর্ণ ভেটেরিনারি ইনস্টিটিউট সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।


শিক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, বিদ্যালয় গুলোকে শুধু পাঠদান নয়, একটি জীবন্ত শিক্ষাকেন্দ্রে রূপ দিতে হবে।


বর্তমান প্রজন্ম মোবাইল আসক্তি ও মাদক ঝুঁকির দিকে যাচ্ছে—এ অবস্থা বদলাতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় তাদের সম্পৃক্ত করতে হবে।” এ লক্ষ্যে তিনি শিক্ষকদের নিয়ে বৃহৎ সম্মেলন আয়োজনের পরিকল্পনা এবং স্কাউটিং, কাববিং ও উপজেলা পর্যায়ে ‘কাব জাম্বুরী’ আয়োজনের নির্দেশ দেন।


উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, সহকারী কমিশনার সাগর দে. সহকারী কমিশনার শাকিল মোঃ ছফিউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির আলমডাঙ্গা প্রতিনিধি মুসাব ইবনে শাফায়েত, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মেজর আহমেদ, পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ফায়ার স্টেশন অফিসার আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, পরিসংখ্যান পরিদর্শক মফিজুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার খানম, মেহেরপুর পল্লি বিদ্যুৎ আলমডাঙ্গা জোনাল অফিসের প্রকৌশলী আজহারুল ইসলাম,আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৪ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৫ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৬ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৭ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।