সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন
আজ ২১ মার্চ ২০২৬ খ্রি. শনিবার আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে। এ বছর কবিতা দিবস বাংলাদেশে বৃষ্টিস্নাত ঈদুল ফিতরের দিন। তবুও দিনটিকে স্মরণ করতে গ্রামীণ পরিবেশে আড্ডায় বসেছিলেন কিছু কবিতাপ্রেমী মানুষ। আসরে কবিতা পাঠ করেন ইমদাদুল হক, কাজল আহমেদ, কুরবান আলী, নাদিউজ্জামান রিজভী ও আব্দুল্লাহ আল মাসুদ। ঈদুল ফিতরের দিন বিশ্ব কবিতা দিবস হওয়ায় তারা আড্ডায় উভয় অনুষঙ্গ ধারণ করতে পাঠ করেন বিখ্যাত কবিদের ঈদ বিষয়ক কবিতা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইকবাল আহ্বায়ক ও মুকুল সদস্য সচিব : আলমডাঙ্গায় নজরুলবর্ষ বাস্তবায়ন প্রস্তুতি কমিটি গঠন
১ সপ্তাহ আগে
নিমগ্ন পাঠাগারে ইমদাদুল হকের ছোটগল্পে গ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩ সপ্তাহ আগে
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণসভা
১ মাস আগে