আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক শান্তি বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি বন্ধ, বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসন বা পুলিশের একার দায়িত্ব নয়। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক অপারেশন হোসেন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমি আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার(অ:দা:)।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন বিশ্বাস, আশিকুজ্জামান ওল্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, শেখ আশাদুল হক মিকা, এমদাদ মুন্সি, প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান, আহসান হাবীব, মেহেরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক, আলমডাঙ্গা সিদ্দীকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক রহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, আনসার ভিডিপি অফিসার আসাদুর রহমান, ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, মহিলা বিয়ষক কর্মকর্তা হোসনে জাহান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে