আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডলসহ বকসিপুরের রবিউল গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডলসহ বকসিপুরের রবিউল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বকসিপুর গ্রামের মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে। ৯ আগস্ট রবিবার দিনগত ভোররাতে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর জামাল ব্রিজের নিকট থেকে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর জামাল ব্রিজের নিকট অভিযান চালায়।
অভিযানকালে ভোররাতে বকসিপুর গ্রামের কুরবান মিস্ত্রির ছেলে রবিউল ইসলামকে(৩৬) গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। রবিউল ইসলাম বিভিন্ন জায়গা থেকে ট্যাপেন্টাডল কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে আসছিল। রবিউল ইসলাম এলাকার বড় ট্যাপেন্টাডল ব্যবসায়ী বলে অভিযোগও রয়েছে। গতকালই তাকে আদালতে সোপর্দ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে