লগইন
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় আদালতের  নির্দেশ অমান্য করে  জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ মে, ২০২৬ | ০২:৪০ দুপুর ৪১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে আদালতের স্পষ্ট নির্দেশ অমান্য করে পৈতৃক জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। গত ২২ এপ্রিল নির্মাণ কাজ শুরু করে। ২৩ এপ্রিল ২০২৬ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারায় নোটিশ জারি করে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি বজায় রাখার নির্দেশ দিলেও তারা নির্মাণ কান্ধ করেনি।

অভিযোগ অনুযায়ী, আজিল বক্স (৬৬) তাঁর সহোদর ফজলুল হকের (৬৪) মালিকানাধীন ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিতে অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ভূমি রেকর্ড অনুযায়ী, ফজলুল হক ১৩৬ খতিয়ান ও ৩৭০৯ দাগসহ মোট দুই অংশের জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে দখলে ছিলেন।

ফজলুল হক অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তাঁর ভাই আজিল বক্স ও তাঁর পরিবারের সদস্যরা জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। বিষয়টি আদালতে গড়ালে গত ২৩ এপ্রিল ২০২৬ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারায় নোটিশ জারি করে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ফজলুল হক বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও তাঁর ভাই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নির্মাণ বন্ধের দাবি জানান।

এ বিষয়ে পুলিশ ক্যাম্প থেকে থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাবাসী দ্রুত আইনি ব্যবস্থা না নিলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪৪ মিনিট আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪৫ মিনিট আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

৩ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৮ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৮ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১২ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১৩ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।