আলমডাঙ্গার নতুন ইউএনও রেজওয়ানা নাহিদ, বদলি হলেন পান্না আক্তার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার নতুন ইউএনও রেজওয়ানা নাহিদ, বদলি হলেন পান্না আক্তার
আলমডাঙ্গা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন রেজওয়ানা নাহিদ। একইসঙ্গে বর্তমান ইউএনও পান্না আক্তারকে বদলি করা হয়েছে।
রেজওয়ানা নাহিদ এর আগে আলমডাঙ্গায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের আস্থা ও পরিচিতি অর্জন করেছিলেন। তিনি তাঁর সর্বশেষ কর্মস্থল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে এবার আলমডাঙ্গায় নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন।
প্রশাসনিক দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি পূর্ববর্তী কর্মস্থলগুলোতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আলমডাঙ্গার সঙ্গে তাঁর পূর্ব পরিচিতি থাকায় স্থানীয়দের প্রত্যাশা, উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে আলমডাঙ্গার বিদায়ী ইউএনও পান্না আক্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর বদলির খবরে প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৭ ঘন্টা আগে