লগইন
আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ আগস্ট, ২০২৬ | ১০:৪৭ রাত ৩৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) তাওহীদ আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই বছর পাঁচ মাস আলমডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালন শেষে তাকে বিদায় জানানো হয়। ৯ আগস্ট এলজিডি চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলী আখতার হোসেন এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোছাম্মৎ মৌসুমীসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

ইঞ্জিনিয়ার তাওহীদ আহমেদ ২০২৪ সালের ২৪ জানুয়ারি আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে বিভিন্ন দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবনসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলার অবকাঠামোগত উন্নয়নে তিনি অবদান রাখেন।

দীর্ঘ দায়িত্বকালে মাঠপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান নিশ্চিত করতে তিনি নিয়মিত প্রকল্প পরিদর্শন ও তদারকি করেছেন। তার তত্ত্বাবধানে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল বর্তমানে উপজেলার সাধারণ মানুষ ভোগ করছেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার তাওহীদ আহমেদ দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তার কর্মময় সময়ে আলমডাঙ্গার অবকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়িত হয়েছে। তার বিদায়ে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নতুন কর্মস্থলে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৪ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।