আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
এক আবেগঘন ও বিষণ্ন পরিবেশে আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পানা আক্তারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলিজনিত কারণে প্রিয় এই কর্মকর্তার বিদায়ে যেন কষ্ট আর ভালোবাসায় ভারী হয়ে ওঠে উপজেলা পরিষদ সভাকক্ষের পরিবেশ। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন। বিদায় বেলায় অনেকের চোখেই ছিল অশ্রু, কণ্ঠে ছিল প্রিয় একজন অভিভাবককে হারানোর বেদনা। বক্তারা বলেন, পানা আক্তার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন আলমডাঙ্গার মানুষের আস্থার প্রতীক, শিক্ষকদের অভিভাবক এবং সাধারণ মানুষের আপনজন।
বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। শিক্ষা উন্নয়ন, জনসেবা, সামাজিক শৃঙ্খলা ও মানবিক কর্মকাণ্ডে তার আন্তরিক প্রচেষ্টা আলমডাঙ্গাবাসী দীর্ঘদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার কর্মময় উপস্থিতিতে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যেমন গতি এসেছে, তেমনি সাধারণ মানুষ পেয়েছে সহজ ও আন্তরিক সেবা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আলমডাঙ্গা আমার কর্মস্থল হলেও এখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছেন। এই ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা আমি কখনও ভুলতে পারবো না। আলমডাঙ্গার স্মৃতি সবসময় আমার হৃদয়ে গেঁথে থাকবে।
আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মাহমুদুল হক খান, ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুরবান আলী, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আনন্দ কুমার, হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, নতিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পুলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মহসিন কামাল প্রমুখ।
পরে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় সিক্ত বিদায় জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক নীরব বেদনার আবহ যেখানে বিদায় শুধু একজন কর্মকর্তার নয়, বরং একজন মানবিক অভিভাবকের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৪ ঘন্টা আগে