আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী মুন্নি বেগমসহ ৯ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী মুন্নি বেগমসহ ৯ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী মুন্নি বেগমসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে। ৪ মে সোমবার রাত থেকে ৫ মে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার ও পৌর শহরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার রেজাউল ইসলামের স্ত্রী মাদক সম্রাগী মুন্নি বেগম(৫৫) মাদক মামলার পলাতক আসামী। গত ৩ মে আলমডাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামী মুন্নি বেগম।
চুরি মামলার গ্রেফতারি পরোয়ার ভুক্ত আসামী গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার আজিবার রহমানের ছেলে রেজাউল হক। মাদক মামলার গ্রেফতারি পরোয়ার ভুক্ত আসামী নাগদাহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে জামাল উদ্দিন। মাদক মামলার গ্রেফতারি পরোয়ার ভুক্ত আসামী পুরাতন বাজার পাচলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আসাদুল হক ও ওসমান মন্ডলের ছেলে তুহিন মন্ডল।
গ্রেফতারি পরোয়ার ভুক্ত আসামী হারদী শেখপাড়ার মৃত রেজাউল করীর রুনুর ছেলে মামুনুর রশিদ সোহাগ, পাইকপাড়া মাঠপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে মজনু ইসলাম, শিবপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে জুবায়ের রহমান, কালিদাসপুর উত্তরপাড়ার তোফাজ্জেল হোসেন চতুরের ছেলে আব্দুর রহমান। তাদেরকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৩ ঘন্টা আগে