আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চালিয়ে মাদকসহ মাদক মামলার ৩ আসামী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চালিয়ে মাদকসহ মাদক মামলার ৩ আসামী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ মাদক মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে। ১২ আগস্ট বুধবার রাতে উপজেলার বকসিপুর, গড়চাপড়া ও পৌর এলাকার রাধিকাগঞ্জে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের বাবলুর ছেলে সাকিব(২০) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। ১২ আগস্ট সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বকসিপুর গ্রামের হাসানের বাশ বাগানের মধ্য থেকে সাকিবকে গ্রেফতার করে। তার নিকট থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
একই রাতে আলমডাঙ্গা থানার শোভন কুমার কুন্ডু ও এসআই নাজমুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালায়। অভিযানে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী গড়চাপড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে এনামুল হক (৪০) ও পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত আব্দুলের ছেলে লিয়নকে(২৬) গ্রেফতার করে। এনামুল ও লিয়নকে সংশ্লিষ্ট মামলায় ও সাকিবকে সামারি ট্রায়াল কোর্ট কর্র্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে