আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও উদ্ধার করেছে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ও পালসার মোটরসাইকেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ও পালসার মোটরসাইকেল উদ্ধার
আলমডাঙ্গায় মাদকের ভয়াল থাবা রুখতে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা স্কুল ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার করা হয়েছে ৫ হাজার পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি পালসার মোটরসাইকেল।
শুক্রবার (১৫ মে) বিকেলে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পিটিআই মাধবীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিটিআই মাধবীতলা এলাকায় দুই মাদক কারবারি প্রকাশ্যে মাদকের কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই আলমগীর কবীর, এসআই মানিক কুমার, এএসআই রাসেল, এএসআই রোকনসহ পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা একটি স্কুল ব্যাগ ও একটি পালসার মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে সটকে পড়ে। পরে পুলিশ ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের একজনের বাড়ি দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর এলাকায়। এ ঘটনায় নামীয় ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল বলেন, “মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৪ ঘন্টা আগে