আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ রাধিকাগঞ্জের সোহেল রানা গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ রাধিকাগঞ্জের সোহেল রানা গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাধিকাগঞ্জ গ্রামের মৃত বারেক আলীর ছেলে সোহেল রানাকে(৪১) আটক করা হয়। পরে তার নিকট থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এজাহারনামীয় আরও ৮ জন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন জড়িত রয়েছে। গ্রেফতারকৃত, পলাতক এবং মাদক কারবারে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে