আলমডাঙ্গায় শারিরীক প্রতিবন্ধি অল্পবয়সী বিধবা নারীকে যৌন হয়রানি করার অপরাধে মধ্যবয়সী ভ্যানচালক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শারিরীক প্রতিবন্ধি অল্পবয়সী বিধবা নারীকে যৌন হয়রানি করার অপরাধে মধ্যবয়সী ভ্যানচালক গ্রেফতার
আলমডাঙ্গা শারিরীক প্রতিবন্ধি অল্পবয়সী বিধবা নারীকে যৌন হয়রানি করার অপরাধে মধ্যবয়সী ভ্যানচালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে ২৬ আগস্ট বুধবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা লালব্রিজ থেকে ভ্যাগ যোগে বেলগাছি যাওয়ার পথে সাতকপাট এলাকায়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের খায়তুল ইসলামের বিধবা মেয়ে শারমিন সুলতানা (২১) পরিবেশ বান্ধব বন্ধু চুলা কোম্পানিতে চাকুরী করে। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গেছে। একটি সন্তান নিয়ে পিতার বাড়িতে অবস্থান করে চাকুরী করছে। প্রতিদিন তাকে বিভিন্ন গ্রামে যাওয়া আসা করতে হয়।
বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে লাল ব্রিজ থেকে বেলগাছি যাওয়ার জন্য একটি পাখিভ্যানে উঠে। পাখিভ্যান চালক কুমারী গ্রামের মৃত রাজ্জাক আলীর ছেলে লম্পট মোয়াজ্জে, হোসেন (৫৫) সাতকপাট পার হয়ে প্রতিবন্ধি বিধবা শারমিন সুলতানাকে কুপ্রস্তাপ দেয়। প্রস্তুাবে রাজি না হলে ফাঁকা স্থানে তাকে ঝাপটে ধরে যৌন বাসনা মেঠানে প্রতিবন্ধি বিধবার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। পরে প্রতিবন্ধি বিধবাকে বেলগাছি নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভ্যানচালক মোয়াজ্জেম।
প্রতিবন্ধি বিধবা শারমিন সুলতানা ৯৯৯ কল দিয়ে আলমডাঙ্গা থানা পুলিশকে সাথে নিয়ে কামালপুর এলাকা থেকে ভ্যানচালককে আটক করে। এবিষয়ে প্রতিবন্ধি বিধবা শারমিন সুলতানা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মোয়াজ্জেমকে আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৪১ মিনিট আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৪৪ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
৪৬ মিনিট আগে