লগইন
আলমডাঙ্গা পৌর এলাকায় কুকুরের কামড় ও জলাতঙ্ক ঠেকাতে বিশেষ উদ্যোগ: কুকুরের ভ্যাকসিনেশন শুরু ১০ মে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ মে, ২০২৬ | ০৩:৪১ দুপুর ৩৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌর এলাকায় কুকুরের কামড় ও জলাতঙ্ক ঠেকাতে বিশেষ উদ্যোগ: কুকুরের ভ্যাকসিনেশন শুরু ১০ মে

আলমডাঙ্গা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি ও কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর এলাকার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান, ভ্যাকসিন প্রয়োগের পর কুকুরগুলোকে চিহ্নিতকরণ এবং কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে পৌরসভা থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে জানানো হয়, প্রাথমিকভাবে ৪০০ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ মে রোববার পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল বেওয়ারিশ কুকুরকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। একইসঙ্গে, বেওয়ারিশ বা ক্ষ্যাপা কুকুরের কামড়ে আক্রান্ত পৌরবাসীদের জন্য পৌরসভা থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা সরবরাহ করা হবে।

আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়ন করবে।

 পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, পৌরসভা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, টিকাদান সুপার ভাইজার লিমন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য রোকনুজ্জামান রাতুল প্রমুখ।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, আলমডাঙ্গা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে কয়েকজন মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সকল বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকার আওতায় আনা হবে, যাতে করে এই প্রাণঘাতী রোগের ঝুঁকি কমানো যায়। প্রাথমিকভাবে ৪০০ ডোজ টিকা দিয়ে কার্যক্রম শুরু হলেও এটি চলমান থাকবে। পাশাপাশি, কুকুরের কামড়ে আক্রান্ত পৌরবাসীদের জন্য বিনামূল্যে টিকা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এ কার্যক্রম সফল করতে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪৬ মিনিট আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪৭ মিনিট আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

৩ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৮ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৮ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১২ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১৩ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।