লগইন
আলমডাঙ্গা এম এস জোহা কৃষি কলেজে অবৈধ নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ জুলাই, ২০২৬ | ১১:১০ দুপুর ৪৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ক‌লেজ শিক্ষক | আলমডাঙ্গা এম এস জোহা কৃষি কলেজে অবৈধ নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি

আলমডাঙ্গা উপজেলার এম এস জোহা কৃষি কলেজের বর্তমান অধ্যক্ষ আহসান আনিছুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ, ভুয়া নিয়োগ, সরকারি বিধি লঙ্ঘন এবং কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে কলেজে চারজন ভুয়া নিয়োগধারী শিক্ষক কর্মরত থাকার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগে শিক্ষা মহল ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ বোর্ডে ২৬ জন শিক্ষক-কর্মচারী বৈধভাবে নিয়োগ পান। তবে সেই তালিকায় বর্তমান অধ্যক্ষ আহসান আনিছুর রহমানের নাম ছিল না। অভিযোগকারীদের দাবি, তিনি ২০২৩ সালের জুন মাসে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এ বিষয়ে তার কাছে নিয়োগসংক্রান্ত মূল কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি একই সময়ে মেহেরপুরের গাংনী স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত থেকে এমপিও সুবিধা গ্রহণ করেছেন, যা বিধিবহির্ভূত।

আরও অভিযোগ করা হয়েছে, কলেজের উন্নয়ন কাজের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও পূর্ণ বেতন না দিয়ে মাত্র ১০ শতাংশ বেতন প্রদান করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৪ সালের মূল নিয়োগ তালিকার সঙ্গে অসামঞ্জস্য রেখে চারজন শিক্ষককে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যার জন্য অধ্যক্ষ আহসান আনিছুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, "এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয়দের দাবি, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

২২ মিনিট আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

২২ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪০ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৪৫ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

২ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

৩ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।