লগইন
আলমডাঙ্গা বিএনপি নেতা আনোয়ার হোসেনের মায়ের দাফন সম্পন্ন: শোকের ছায়া আলমডাঙ্গায়
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ আগস্ট, ২০২৬ | ০১:৩১ রাত ৩২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বিএনপি নেতা আনোয়ার হোসেনের মায়ের দাফন সম্পন্ন: শোকের ছায়া আলমডাঙ্গায়

জীবনের দীর্ঘ পথচলা শেষে নিভে গেল এক মমতাময়ী মায়ের প্রদীপ। সন্তানের স্নেহ, সংসারের অসংখ্য স্মৃতি আর স্বজনদের ভালোবাসা পেছনে রেখে চিরবিদায় নিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মা ও মরহুম খেলাফত বিশ্বাসের সহধর্মিণী রহিমা খাতুন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর বলরামপুর কবরস্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

রহিমা খাতুন ছিলেন একজন স্নেহময়ী জননী ও পরোপকারী নারী ছিলেন। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারই নয়, বলরামপুর গ্রামের পরিচিত মহলেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘ জীবনে তিনি সন্তানদের আদর্শ, সততা ও মানবিকতার শিক্ষা দিয়ে গেছেন বলে স্বজনরা জানান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জানাজা ও দাফনে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম লিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লি।

এদিকে, আলমডাঙ্গার সাংবাদিক সমাজের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার প্রমুখ।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রতিশ্রুতিশীল নেতা আনোয়ার হোসেনের মায়ের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি মরহুমার প্রতি মানুষের শ্রদ্ধা ও পরিবারের প্রতি ভালোবাসারই অলক্ষ্যেই সাক্ষ্য হয়ে থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৫ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।