লগইন
৭ বছর আ‌গের মৃত ডাক্তার  ঝিনাইদ‌হে আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

৭ বছর আ‌গের মৃত ডাক্তার ঝিনাইদ‌হে আটক


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কান কান গলার ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার আকরাম হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। ২১ শে সেপ্টেম্বর বুধবার এখবর নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান।

তিনি (এসপি) জানিয়েছেন তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে আটক করা হয়েছে তাকে।

সিভিল সার্জন দপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল মেডিকেল কলেজের ২৩ তম ব্যাজের ডাক্তার মোঃ আকরাম হোসেন ২০১৫ সালের ২৭ মার্চ মৃত‌্যু বরণ করেন। তার বাড়ি বাগেরহাট জেলার সুতাল গ্রামে। বাবা মোঃ আকবার হোসেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি।

আটককৃত সিরাজগঞ্জ জেলার পুটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে আক্তারুজ্জামান মৃত ডা. আকরামের সার্টিফিকেট ব্যবহার করে ঝিনাইদহ, আলমডাঙ্গা, ঢাকা সহ বিভিন্ন স্থানে নামী দামী বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ও ঘাড়-মাথা স্পেশালিষ্ট ডাক্তার হিসাবে রুগী দেখা সহ অপারেশন করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে তাকে আটকের জন্য ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকার বেসরকারি হাসপাতাল রাবেয়া ক্লিনিকে অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগ, পুলিশ র‌্যাবসহ ভ্রাম্যমান আদালত। কিন্তু সুকৌশলে বেসরকারি ওই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। সেই থেকে তার পিছু নেয় পুলিশ।

জেলা পুলিশের প্রধান (এসপি) পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান জানান, মৃত‌্যু ডাক্তারের কাগজপত্র এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন নাম্বার (৩৫৩১৯) ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে দেশের বিভিন্ন স্থানে গেলো কয়েক বছরে অসংখ্য রম্নগী দেখেছে ওই ভুয়া ডাক্তার। অথচ এতো দিন কারো নজরে আসেনি। তিনি (এসপি) আরো জানান শেষ পর্যন্ত ঢাকার গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আটক করা সম্ভব হয়েছে তাকে (ভুয়া ডাক্তারকে)। প্রাথমিক ভাবে তার কাছ থেকে সিল প্যাড সহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১৭ মিনিট আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১৮ মিনিট আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৩ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৩ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৫ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।