লগইন
হারদী হাসপাতালের গেটেই মোটর সাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হারদী হাসপাতালের গেটেই মোটর সাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


আলমডাঙ্গার হারদী হাসপাতালের গেটেই মোটর সাইকেল দুর্ঘটনায় মনজুয়ারা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই মহিলা মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক আহত হলে তাকে প্রথমে হারদী হাসপাতাল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যুহয়। এদিকে আহত মোটর সাইকেল চালক পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গার হারদী ডিস মোড়ের মোহাম্মদ বাবুল খানের কন্যা স্বামী পরিত্যক্তা মনজুয়ারা খাতুন ওইদিন রাত ৮ টার দিকে হারদী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মিরপুর উপজেলার চক হারদী মেকুরপুর গ্রামের মিজার উদ্দিনের ছেলে আনারুল(১৭) দ্রæত গতিতে মোটর সাইকেল চালিয়ে হাসপাতাল গেট অতিক্রম করাকালে মনজুয়ারা খাতুনকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় ওই নারী রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এ সময় মোটর সাইকেল চালক আনারুলও পড়ে গিয়ে আহত হন। আহত মনজুয়ারাকে উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার পর তার অবস্থা আশংকাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যুবরণ করেন।


আনারুলের ভাইকে বিদেশে পাঠানোর সুত্রধরে গাংনী উপজেলার আমতৈল মানিকদিয়ার মহাবুল ইসলাম পালসার মোটর সাইকেল নিয়ে মিরপুর উপজেলার চক হারদী মেকুরপুর গ্রামে দাওয়াত খেতে আসে। এসময় মহাবুলের মোটরসাইকেল নিয়ে আনারুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী গেটের সামনে দ্রæত গতিতে চালিয়ে গিয়ে ওই নারীকে ধাক্কা মারে।


এদিকে, মোটর সাইকেল চালক আনারুলকে বর্তমানে পুলিশ প্রহরায় হারদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় মামলা করা হয়নি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিতে সম্মত হননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২২ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২২ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।