লগইন
হাটবোয়ালিয়ার ইটভাটার মাটির স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
হাটবোয়ালিয়ার ইটভাটার মাটির স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যু


গ্রামের বসতি এলাকায় অবস্থিত ইটভাটার মাটির স্তুপে খেলতে গিয়ে বিদ্যূতস্পৃষ্ট হয়ে মারা গেছে খাদিজা খাতুন নামের এক শিশু। গুরুতর আহত হয়েছে আরেক শিশুকন্য হালিমা খাতুন। আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায় অবস্থিত এসকেএসবি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা খাদিজা খাতুন হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দীনের মেয়ে ও গুরুতর আহত শিশুকন্যা হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দীনের মেয়ে।


জানা যায়, হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার বসতি এলাকায় অবস্থিত সিরাজুল ইসলামের এস কে এস বি ইটভাটা। গ্রামের রাস্তার পাশে অবস্থিত এই ইটভাটার মাটির স্তুপ রয়েছে।উঁচু করে স্তুপ করে রাখা মাটির কয়েক হাত উপর দিয়ে গেছে বিদ্যুত লাইনের তার। মঙ্গলবার বিকেলে খাদিজা খাতুন (১২) ও হালিমা খাতুন (১২) দুই বান্ধবী অন্যান্য শিশুকিশোরের সাথে ইটভাটার মাটির স্তুপে খেলছিল।


এ সময় অসাবধানতাবশত খাদিজা খাতুন ও হালিমা খাতুনের মাটির স্তুপের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পরও খাদিজা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি না হলে সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ ও পরিবেশ আইনকে উপেক্ষা করে গ্রামের বসতি এলাকায় ও রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা এস কে এস বি ইটভাটা বন্ধের দাবি তুলেছে সচেতন গ্রামবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৬ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।