লগইন
হরিনাকুন্ডুতে মেয়র প্রাথী পরিবর্তনের দাবীতে ব্যাপক মানববন্ধন কর্মসূচী পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিনাকুন্ডুতে মেয়র প্রাথী পরিবর্তনের দাবীতে ব্যাপক মানববন্ধন কর্মসূচী পালিত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ঘোষিত মেয়র প্রার্থীতা পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে ব্যাপক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার দোয়েল চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পিলু মল্লিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আশরাফুল হক জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিটন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ আসন্ন হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের নাম বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। বক্তব্যে তারা বলেন, ফারুক হোসেন কখনো কোন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করেনি, সব সময় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে, আমরা আশাকরি নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনা করবেন।

এসময় নেতৃবৃন্দ আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচন গুলোতে বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগীদের দলীয় মনোনয়ন না দেওয়ার অঙ্গীকার করেছেন। সে আলোকেই অবিলম্বে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়টি পূণর্বিবেচনার দাবী জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।