লগইন
স্বাধীনতা সড়ক দদেশের সম্পর্ক সুদৃঢ় হবে - এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
স্বাধীনতা সড়ক দদেশের সম্পর্ক সুদৃঢ় হবে - এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি। জাতীয় চার নেতা ভাাা থেকে যে পথ দিয়ে ঐতিহাসিক মুজিবনগরে শপথ নিয়েছিলেন সেই সড়কটির নাম হচ্ছে ‘স্বাধীনতা সড়ক। স্বাধীনতা সড়ক বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মানুষের যাতায়াতের সহজ ব্যবস্থার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হিসেবে সড়কটি আবারও মানুষের পদচারণায় মুখরিত হবে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে একথা বলেন।

এছাড়াও তিনি বলেন, এই সড়কের ফলে একদিকে যেমন দু-দেশের সম্পর্ক সুদৃঢ় হবে অন্যদিকে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। মুজিবনগর পর্যটন কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হবে। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সফর সঙ্গি হিসেবে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। চেকপোষ্টের বিষয়ে তিনি বলেন, শুক্রবার ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে পরিদর্শনে আসবে। খুব দ্রুত চেকপোষ্টের কাজও শুরু হবে। মুজিবনগর পর্যটন কেন্দ্রের নতুন নকশার কাজ শুরু হবে।

তিনি বলেন, সব চেয়ে বড় স্থাপনা হবে আমদের এই মুজিবনগরে। এই স্থাপনাটি তৈরি করছি অত্যন্ত গুরেুত্বসহকারে। মুক্তিযোদ্ধা মন্ত্রী মহদয়কে নিয়ে সর্বশেষ একটি মিটিং করেছি। আশা করছি আগামী অর্থ বছর থেকে মুজিবনগর পর্যটন কেন্দ্রের নতুন নকশার কাজ শুরু করতে পারবো। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি হেলিকপ্টারযোগে মুজিবনগরে পৌছান।

এর পর পর্যটন মোটেলে গার্ড অব অনার শেষে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।