সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণকে কেন্দ্র করে বেলগাছির দুপক্ষের মধ্যে সংঘর্ষে আটক ৬
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণকে কেন্দ্র করে আলমডাঙ্গার বেলগাছি গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে পুলিশ। বেলগাছি ইউপির বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থি মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থকদের মাঝে এ সংঘর্ষ বাঁধে।
জানা যায়, বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থি ডামোশ গ্রামের মাহমুদুল হাসান চঞ্চল তার নিজ গ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেন। সে অনুষ্ঠানে চঞ্চলের সমর্থক বেলগাছি গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি যোগদান করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চঞ্চলের সমর্থক বেলগাছি গ্রামের দিলবারের ছেলে আফজাল ও আব্দুলকে বর্তমান চেয়ারম্যানের লোকজন মারধর করে। এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে চঞ্চলের সমর্থকরা ঘটনাস্থলে ছুটে যান। সে সময় উভয়পক্ষের ভেতর মারামারি ও ধাওয়া পালটা ধাওয়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বর্তমান চেয়ারম্যান পক্ষ পিছু হটে।
এদিকে, এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের ৬ জনকে আটক করেছেন। এদের মধ্যে চঞ্চলের সমর্থক ২ জন। এরা হলেন বেলগাছি গ্রামের সলেমানের ছেলে মুক্তার ও আক্তার হোসেনের ছেলে কামাল। অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান মন্টুর সমর্থক আটক ৪ ব্যক্তি হলেন বেলগাছি গ্রামের রবিউল মেম্বর, চাঁদ আলীর ২ ছেলে যথাক্রমে মহাসিন ও কামাল এবং মফিজ মাস্টার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৫ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৬ ঘন্টা আগে