সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সারা দেশের ন্যায় ভাংবাড়ীয়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভাংবাড়ীয়ায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সারা দেশের ন্যায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার বেলা ১১টার হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের ভাংবাড়িয়া ইউনিয়নের ৪ নং বিটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল, ইউপি সদস্য মনোয়ার হোসেন মনা, ইউপি সদস্য রিপন বিশ্বাস , ইউপি সদস্য ইশা খান সহ হাটবোয়ালিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ।
এসময় তিনি ক্যাম্পের টুআইসি আবু সাঈদ বলেন, অসাম্প্রদাযিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামেগঞ্জে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সর্বস্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যে কোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদাযিক সম্প্রীতির ঐতিহ্য সুমন্নত রাখার জন্য আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে