লগইন
সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে গণধোলাই শিকার জীবননগর উপজেলার দত্তনগরের আনারুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে গণধোলাই শিকার জীবননগর উপজেলার দত্তনগরের আনারুল

ডিভোস দেওয়ার পর সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে গণধোলাই শিকার হয়েছে জীবননগর উপজেলার দত্তনগর গ্রামের যুবক আনারুল ইসলাম। ২৬ জুন সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে তাকে পুলিশে তুলে দেয় গ্রামবাসী।


গণধোলাই শিকার যুবক আনারুল ইসলাম (৩৮) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া ইউনিয়নের দত্তনগর গ্রামের খলিল হোসেনের ছেলে।


স্থানীয়রা জানান, গত ১০ বছর আগে দত্তনগর গ্রামের আনারুলের সাথে কুষ্টিয়া জেলার মীরপুর থানার খেজুরতলা ভেদামারী গ্রামের মৃত সাইদুল ইসলামের মেয়ে পিঞ্জিরার বিয়ে হয়। তাদের সুখের দাম্পত্যজীবন ১০ বছর অতিক্রম করে। বৈবাহিক জিবনে বাচ্চা না হওয়ায় দুজনের সম্পর্কে ফাটল ধরে। গত ১ বছর পূর্বে দুজনের বিচ্ছেদও হয়। গত ৭ মাস পূর্বে পিঞ্জিরা খাতুনের সাথে আলমডাঙ্গার গোপালনগর গ্রামের আলিমের সাথে বিবাহ হয়। ইতোমধ্যে গত ২ মাস পূর্বে পিঞ্জিরা পূর্বের স্বামী আনারুল দামুড়হুদা থানা এলাকায় বিয়ে করে। তবে আনারুলের সাবেক স্ত্রী পিঞ্জিরা অন্তঃসত্ত¡া হবার খবর শুনে ছুটে আসে গোপালনগরে।

সাবেক স্ত্রীর সাথে যোগাযোগ না পেয়ে প্রায় গত ৪/৫ দিন দিন-রাতে ঘোরাঘুরি করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় পিঞ্জিরার বর্তমান স্বামীর নেতৃত্বে স্থানীয় যুবকেরা তাকে গণধোলাই দেয়। পরবর্তীতে গোপালনগর গ্রামের ঈদগাহ'র ঘরে আটকে রাখে।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই ইউসুফ আলি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই যুবককে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।


এবিষয় গোপালনগর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে অচেনা মানুষ আলিমের বাড়িতে উঁকিঝুঁকি দিতে থাকে। এলাকাবাসী সন্দেহ হয়। তাকে জিজ্ঞাবাদে সে দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। স্থানীয়রা তাকে ধরে গণধোলাই শেষে পুলিশে তুলে দেয় গ্রামবাসী।


পিঞ্জিরার বর্তমান স্বামী আলিম জানান, এনজিও কর্মী পরিচয়ে সে এলাকায় ঘোরাঘুরি করে। সোমবার সকালে সে আমার বাড়িতে উঁকিঝুঁকি মারে। এলাকার লোকজন তাকে আটকে মারপিট করে।


মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই ইউসুব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

২ মিনিট আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

২ মিনিট আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

২ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

২ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

৩ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৪ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।