লগইন
সাংবাদিক ফিরোজের ছোটভাই সার্জিক্যাল ইকুপমেন্ট ব্যবসায়ী তারেক শাহরিয়ারের আকস্মিক মৃত্যুঃ বিভিন্ন মহলের সমবেদনা প্রকাশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাংবাদিক ফিরোজের ছোটভাই সার্জিক্যাল ইকুপমেন্ট ব্যবসায়ী তারেক শাহরিয়ারের আকস্মিক মৃত্যুঃ বিভিন্ন মহলের সমবেদনা প্রকাশ


সাংবাদিক ফিরোজ ইফতেখারের ছোটভাই সার্জিক্যাল ইকুপমেন্ট ব্যবসায়ী তারেক শাহরিয়ার (৪২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি --- রাজিউন)।


জানা যায়, রুপসা ট্রেনযোগে নাটোর থেকে গতকাল ৩ আগস্ট তিনি আলমডাঙ্গা আসার পথে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ট্রেনের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান। সাধারণ যাত্রীরা তাঁকে ওয়াশরুম থেকে বের করতে না পারা অবস্থায় ট্রেনটি আলমডাঙ্গা ষ্টেশনে পৌঁছে যায়।

আলমডাঙ্গা স্টেশনের রেলের কুলি হায়দার আলী ওয়াশরুম থেকে বের করে ট্রেনের গেটে বাতাসে বসিয়ে রাখেন। তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল। কিন্তু কেউ না চিনতে পারায় তাঁকে ট্রেনেই রেখে দেন। পরে ট্রেন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গেলে পথিমধ্যে তাঁর মৃত্যু ঘটে। চুয়াডাঙ্গা রেল স্টেশনে তাঁর লাশ নামিয়ে রাখা হয়।


সংবাদ পেয়ে পরিবারের স্বজনরা তাঁর লাশ নিয়ে রাত সাড়ে ১১ টায় বাড়ি ফেরেন।


আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের ইজাল আলী শাহ’র তৃতীয় পুত্র ছিলেন তারেক শাহরিয়ার। তিনি ছোট বেলা থেকেই পরিবারের সাথে আলমডাঙ্গা শহরে বসবাস করতেন।
তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারে শোকের মাতম উঠে। স্বজনের বুকফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। শহরের পরিচিত মুখ তারেক শাহরিয়ারের আকস্মিক মৃত্যুতে শহর যেন শোককাতর হয়ে উঠে।


মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২ সন্তান, ভাই-বোনসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৪ আগস্ট সকালে ৯ টায় আলমডাঙ্গা দারুস সালামে জানাযা শেষে লাশ দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাও্য়া হয়েছে।


এদিকে, আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট রহমত কামনা করা হয়েছে।


অনুরূপ সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২২ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২২ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।