লগইন
সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামিমুল ইসলাম শামিম, জেলা রিপোর্টাস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন ও শৈলকুপা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমরানসহ ৩ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মনববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, শৈলকুপা উপজেলার কুখ্যাত রাজাকার মৃত গোলাম মজনুর ছেলে এবং মাগুরা (সওজ) এর উপ-সহকারি প্রকৌশলী আহসানুল কবির টিটুর বিরুদ্ধে তার স্ত্রী শাহানাজ খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এদিকে স্ত্রী শাহানাজের ভাই মনিরুলের স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করে অনৈতিক সম্পর্ক তৈরী করে তা ভিডিও করে বøাক মেইল করে আসছিলো টিটু। এ ঘটনায় প্রবাসী মনিরুল ইসলাম বাদী হয়ে টিটুর নামে পর্নোগ্রাফি আইনে আরো একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়।

সংবাদ প্রকাশের জেরে শাহানাজের ভাই মনিরুল ও তিন সাংবাদিককে ফাঁসাতে তাদের নামে পরকিয়া প্রেমিকা শেফালীকে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করিয়েছে সওজ এর উপ-সহকারি প্রকৌশলী আহসানুল কবির টিটু। যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সহ সম্পাদক কে এম সালেহ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, দেলোয়ার কবিরসহ অনেকেই মানব বন্ধনে বক্তব্য রাখেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, মাগুরা সওজের সহকারী প্রকৌশলী টিটু এক নারীর সাথে পরকীয়া করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিভিন্ন জনের নিকট সরবরাহ করেছে। সেই সংবাদ সাংবাদিকগন প্রচার করেছে । যার কারনে ঐ কর্মকর্তা তার অপকর্ম আড়াল করার জন্য সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

সেই সাথে তিনি ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকদের হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যদি না হয় তাহলে ঝিনাইদহের সাংবাদিকেরা প্রয়োজনে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান সহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই সাথে সাংবাদিক নির্যাতনকারী ডিজিটাল নিরাপত্তা কাল আইন বাতিলের জোর দাবী জানায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩১ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।