লগইন
সরকারী আবাসিকে থাকবেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিনা ভাড়ায় থাকেন পরিদর্শক!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
সরকারী আবাসিকে থাকবেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিনা ভাড়ায় থাকেন পরিদর্শক!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সরকারী আবাসিক কোয়াটারটি বেদখল হয়ে গেছে। ওই সরকারী কোয়াটারটি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তারের নামে বরাদ্দ থাকলেও তিনি ওই বাসায় বসবাস করেন না। ফলে দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে বিনা ভাড়ায় বসবাস করছেন হুমায়ন কবীর পলাশ নামে এক পরিবার পরিকল্পনা পরিদর্শক।

হুমায়ন কবীর বসবাসের সুযোগ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভিতরে থাকা সরকারী গাছ কেটে ঘরের ফার্নিচার বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও সরকারী কোয়াটারে বসেই তিনি এলাকায় রাজনীতি করে বেড়ান। এলাকাবাসির অভিযোগ পরিদর্শক হুমায়ন কবীর অল্প সময় অফিস করে দলাদলির রাজনীতি করে বেড়ান। এছাড়া সরকারী ওষুধ মুখচেনা লোকের মধ্যে বিতরণ করেন বলে কেও কেও অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ গোলাম রহমান খবরের সত্যতা স্বীকার করে জানান, আমরা তাকে চিঠি দিয়েছি বাসা ছেড়ে দেওয়ার জন্য। এ মাসেই সে বাসা ছেড়ে দিবে।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তার জানান, বাসাটি আমার নামে বরাদ্দ। প্রতিমাসে বাসা ভাড়া আমি প্রদান করলেও আমি থাকি না। পরিদর্শক পলাশের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক, তাই তাকে আমি থাকতে বলেছি। পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ন কবীর পলাশ বলেন, আমি ১২ হাজার টাকা ব্যায় করে বাসা মেরামতের মাধ্যমে বসবাসের উপযোগী করেছি। যখন বিনা ভাড়ায় থাকার কথা উঠছেই তখন আমি বাসা ছেড়ে দেব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৭ মিনিট আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৮ মিনিট আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৩ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৪ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৫ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৬ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।