লগইন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলায় এ বছর ৪১টি শারদীয় দুর্গাপূজার মন্ডপ রয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটি করবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলনাংলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ব‌নিক স‌মি‌তির সভাপ‌তি আ‌রে‌ফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হো‌সেন।

এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, হাসানুজ্জামান সারোয়ার, তরিকুল ইসলাম, মোখলেচুর রহমান শিলন, তাফসির আহমেদ মল্লিক লাল, মাহমুদুল হাসান চঞ্চল, শেখ আসাদুল হক মিকা, তবারক হোসেন, সোহানুর রহমান, মুন্সি এমদাদুল হক, জেলা প্রহিত ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য সভাপতি লিপন বিশ্বাস, সম্পাদক পলাশ আচার্জ্যসহ সকল পূজা মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্যাবের সমীক্ষা

১৯ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২০ মিনিট আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

১ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

১ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

২ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

২ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।