লগইন
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সম্পূর্ন মুক্তিযোদ্ধা লালমিয়ার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সম্পূর্ন মুক্তিযোদ্ধা লালমিয়ার

মেহেরপুর প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লালমিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সম্পূর্ন করা হয়েছে। রবিবার বাদ আসর শহরের হোটেল বাজার মোড়ে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লালমিয়াকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুস্পমাল্য অর্পণ করেন মেহেরপুরের মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। বিহগুলে করুন সুর বেজে ওঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন ।

পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মরহুমের ছোট ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম ফজলুল করিম খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, মরহুমের কনিষ্ঠপুত্র সাব-ইন্সপেক্টর ইকো, বিএটিবির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন প্রমুখ।

পরে জানাজা শেষে শহরের কলেজে মোড়ে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা ও দাফন কার্যে অন্যদের মধ্যে জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য রবিবার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লাল মিয়া তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনএমপি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

২ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

২ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৬ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৭ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৭ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১০ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১১ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।