লগইন
যুদ্ধকালীন কমান্ডার হারদীর বীর মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
যুদ্ধকালীন কমান্ডার হারদীর বীর মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গার হারদী গ্রামের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুক ক্যান্সারে ভুগে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ---রাজিউন)। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় প্রদর্শন শেষে এ বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারের মৃত শেখ আতাহার হোসেনের ছেলে শেখ ওমর ফারুক (৭০) দীর্ঘদিন ধরে লাঞ্চ ক্যান্সারে ভুগছিলেন। গতকাল রবিবার দিনগত রাত দেড়টায় তিনি আলমডাঙ্গার গোবিন্দপুরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


শেখ ওমর ফারুক মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি বীরত্বের সাথে পাক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দেশ মাতৃকার এই বীর সেনানী আনসার ভিডিপিতে চাকরি করতেন। তিনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছিলেন।


বাদ আছর গ্রামের বাড়ি হারদীতে গার্ড অব অনার প্রদর্শ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকষ টিম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

১ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

১ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৪ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৪ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৫ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।