লগইন
যাত্রীদের ভরসা ইজিবাইক-অটোরিকশা দ্বিগুণ ভাড়া গুনছে অসহায় মানুষ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
যাত্রীদের ভরসা ইজিবাইক-অটোরিকশা দ্বিগুণ ভাড়া গুনছে অসহায় মানুষ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট চলছে। বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হঠাৎ বাস-ট্রাক বন্ধ করায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, পরিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বেশিরভাগ মানুষকে এখন ইজিবাইক-সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করছেন। শনিবার এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের মেইন বাসস্ট্যান্ড এলাকায়।

সকালে শহর ঘুরে দেখা গেছে, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নিজেরা ভাড়া বাড়িয়ে যাত্রী পরিবহন করছে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাগুলো। জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। আগে কালীগঞ্জ থেকে যশোরের ভাড়া ছিল ৫০ টাকা। সেই ভাড়া এখন ১০০ টাকা নেওয়া হচ্ছে। অবৈধযানে বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা হচ্ছে। সাইফুল ইসলাম নামে যশোরগামী এক যাত্রী বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের উচিত হয়নি।

এতে সাধারণ মানুষের বেশি ক্ষতি হবে। সবকিছুর দাম বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম তো বেড়েই চলেছে। পরিবহন নেতাদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে। অমলেম কুমার নামের একজন জানান, জীবনের ঝুঁকি নিয়ে এখন ইজিবাইক-সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে। একদিকে দ্বিগুণ ভাড়া, অন্যদিকে রয়েছে জীবনের ঝুঁকি। স্ত্রী-সন্তান নিয়ে এখন বেশ বেগ পোহাতে হচ্ছে। আবার সময়ও নষ্ট হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৭ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।