লগইন
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান 

আলমডাঙ্গার কৃতি সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

ইতোপূর্বে তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ২ জানুয়ারি  বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।  

খন্দকার কামাল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের কৃতি সন্তান।  তাঁর বাবা খন্দকার মোঃ হাসান ছিলেন ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা। ১৯৯২ সালে তিনি অবসর গ্রহন করেন।

খন্দকার কামাল হাসান এসএসসি নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও  আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।  ১৪তম বিসিএস - এ উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে মেহেরপুর সরকারি কলেজে যোগদান করেন।

প্রসঙ্গত, যশোরসহ দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

৭ জানুয়ারির মধ্যে বোর্ড থেকে তাদের মাউশিতে অবমুক্ত হতে বলা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের শিক্ষা বোর্ড থেকে মাউশিতে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। পরদিন বৃহস্পতিবার  যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রফেসর খন্দকার কামাল হাসানকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

১০ মিনিট আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

১১ মিনিট আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২৪ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২৭ মিনিট আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

১ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

১ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

২ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

২ ঘন্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৩ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

৩ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।