লগইন
মেহেরপুর পিরোজপুরে দোকান দখল করার অভিযোগ উঠেছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর পিরোজপুরে দোকান দখল করার অভিযোগ উঠেছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর বাজারে দোকান ঘরে তালা ঝুলিয়ে দখল করার অভিযোগ উঠেছে ওই গ্রামের হেদায়েত উল্লাহ নামে ব্যাক্তি। বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানের সাইনবোর্ডের নাম কালি দিয়ে মুছে ফেলে দোকানে তালা ঝুলিয়ে দেয় হেদায়েত উল্লাহর লোকজন। স্থানীযরা জানান, পিরোজপুর গ্রামের বাজারের ওপর মৃত আজিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের ৯ শতক জমির উপর পাকা দোকান রয়েছে।

যার খতিয়ান নম্বর আর এস ৯৯৭, দাগ নম্বর ২৪১১-১২। উভয়পক্ষের বাড়ীর সীমানা নিয়ে ভুল বোঝাবুঝি হলে হাবিবুরের নামে মেহেরপুর দেওয়ানী আদালতে ২৭০/২০১৭ সালে মামলা দায়ের করে হেদায়েত উল্লাহ। পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে আপোষ মীমাংসা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পিরোজপুর গ্রামে একটি সালিশ বৈঠকে বসে মামলা ও তফসিল বর্ণিত জমির বিষয়টি মীমাংসা করা হয়। হেদায়েতুল্লাহ দোকান নির্মাণ খরচ বাবদ এককালীন আড়াই লক্ষ টাকা মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এবং হাবিবুরের নামে দায়েরকৃত দেং ২৭০/২০১৭ নম্বর মামলাটি নিজ দায়িত্ব আদালতে প্রত্যাহার করে নেবে। দীর্ঘদিন পর হেদায়েতুল্লাহ ওই জমি পুনরায় দখলের চেষ্টা করে।

দোকানটি বর্তমান বাংলাদেশ সড়ক পরিবহনের শাখা অফিস করা হয়েছে। দোকানের উপরে সাইন বোর্ডে লেখা নাম কালি দিয়ে রাতারাতি মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের নিজস্ব জমির উপর দোকান রয়েছে। দোকানটিতে আমি একটি অফিস হিসেবে ব্যবহার করছি বর্তমান। গ্রামের কিছু অসাধু ব্যক্তি আছে এই জমি নিয়ে রাজনীতি শুরু করেছে। ওই জমি নিয়ে মামলা করেছিল আমার নামে। মামলাতে দুইবার আমরা জিতেছি।

দোকানটি করেছিল হেদায়েত উল্লাহ। জমির উপর দোকান নির্মাণ খরচ বাবদ হেদায়েতুল্লাহ আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা সালিশের মাধ্যমে নেয়। পুনরায় সে কিভাবে আমার জমির উপরে যায় এটা আমি বুঝতে পারছি না। এ বিষয়ে হেদায়েত উল্লাহ বলেন, অনেক আগেই জমিটা আমরা কিনেছিলাম। পরে জমিটি আমার কাছ থেকে জোর করে কিনে নেয়। ঐ জমিতে দোকান নির্মান খরচ বাবদ আড়াই লক্ষ টাকা নিয়েছেন একথা তিনি স্বীকার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৩ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৪ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৫ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৫ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৬ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৭ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৮ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।