সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর ইমারত নির্মানকারী শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও মৃত্যু ভাতা প্রদান
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে বয়স্ক ভাতা ও মৃত্যুবরণকারীদের সদস্য পরিবারের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। সোমবার রাতে শহরের মালোপাড়ায় ইমারত নির্মানকারী অফিস কার্যালয়ে ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলায় ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অুুষ্ঠানে বক্তব্য রাখেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফুরকান আলী, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন , কোষাধ্যক্ষ খন্দকার নাফিজুর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সরদার, মাজেদুল হক, সবদার আলী, ফিরোজ আলী সহ ইমারত নির্মাণকারীর সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের ৬৪ জন সদস্যদের বয়স্ক ভাতা প্রদান ও ২ জন মৃত্যুবরণকারীদের সদস্য পরিবারের মাঝে ভাতা প্রদান করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৬ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
২০ ঘন্টা আগে