লগইন
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি \ ফেন্সিডিল রাখার অপরাধে আব্বাস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর জেলা আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আব্বাস আলী মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ অক্টোবর গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের এস আই মকবুল হোসেনের নেতৃত্বে গরিবপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ওই ঘটনায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ)/১৯ (৪) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৭, জি আর কেস নং ২৮৭/১৮, সেশন কেস নং ৭৬/১৯, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৮ সালের ১১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে আসামি আব্বাস আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৬ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।