লগইন
মেহেরপুরে নুর ইসলাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ২৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে নুর ইসলাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদরের হিজুলি গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় ৫ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে  আদালত। সোমবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, হিজুলী গ্রামে আইজুদ্দিনের ছেলে সাগর,  একই গ্রামের আলীর ছেলে মোহাম্মদ হক, নজর উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম, সোনা হিজুলি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে, আলফাজ উদ্দিন সদদের গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।

সাজাপ্রাপ্ত সাগর এবং মোহাম্মদ হককে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলি গ্রামের নুর ইসলামকে নির্মমভাবে খুন করা হয়।  পরদিন সকালে হিজুলি গ্রামের মাঠ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে বাঃ দঃ বিঃ ৩০২/৩৪ পেনাল কোড , ধারায়  মোট ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪, জি আর কেস নং ১২৩/১০, সেশন কেস নং৬২/১১।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল প্রাথমিক তদন্ত শেষে আদালতে সাগর, মোহাম্মদ হক,  সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

 মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন কৌশলী ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫২ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫৩ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।