লগইন
মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত ॥ আহত ৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত ॥ আহত ৪

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা ওয়াপাদা পাড়ায় নির্মানধীন ভবনের ট্যাংকি ধসে ভনু মন্ডল (৫৫) নামের এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভনু মন্ডলের বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর গ্রামের খাঁনপাড়ায়।

আহতরা হলেন- দারিয়াপুর গ্রামের মোমিনুল ইসলাম (৩৫), যাদু মিয়া (৩৫), আজমত আলী (৫৫) ও ফজলুর রহমান (৪৪)। আহত শ্রমিকদের অভিযোগ, মাটি ধসের আশংকায় তারা কাজ বন্ধ করে দিলেও বাড়ি মালিকের ম্যানেজার মামুন তাদের কাজ করতে বাধ্য করায়। পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিও নির্বাহী পরিচালক আবু জাফর বাড়ি নির্মান কাজ করছিলেন।

ভবনের বেজ ঢালাইয়ের পর ট্যাংকি নির্মান করা হচ্ছে। সেখানে কয়েকদিন ধরে কাজ করছিলেন ওই ৫ শ্রমিকসহ আরো অনেকেই। দুপুরে ট্যাংকি নির্মানের গর্ত খোড়ার সময় মাটি ধসে ৫ শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা চাপা পড়া মাটি সরিয়ে ৫ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় ভনু মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহত চার শ্রমিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫৪ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫৫ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।