সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ৩শত অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গোভীপুর গ্রামের প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাদের অর্থায়নে এলাকার মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান. বিশেষ অতিথি ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার কোষাধক্ষ্য আরেফিন রেজা, সেচ্ছাসেবক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় করেন সাংগাঠনিক সম্পাদক জুয়েল শেখ, সদস্য সবুর হোসেন, সেচ্ছাসেবক রকি আহম্মেদ, রানা বিশ্বাস, জাহিদুল ইসলাম, উজ্জল হোসেন, নবাব, রিফাত রহমান, মিঠুন আহম্মেদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
১৬ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৫ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১৯ ঘন্টা আগে