সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিমের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এর সাথে সাংবাদিকদের শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদ হলরুমে এ শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম। এ সময় মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যারা হেযবুত তওহীদের মান ক্ষুন্ন করে আসছে তাদের আইনের আওতায় আনতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এ সময় যারা ধর্মকে নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে তাদের বেশ কিছু প্রমাণ তুলে ধরেন তিনি। সাংবাদিক জাতীর বিবেক। সাধারণ মানুষ বিশ্বকে সাংবাদিকদের চোখে দেখে। তাই প্রকৃত সত্য তুলে ধরার আহ্বানও জানান হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় মেহেরপুর রিপোর্টাস ক্লাব, গাংনী প্রেস ক্লাব, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
২ ঘন্টা আগে