লগইন
বগুড়ায় এমপির বিরুদ্ধে  বিদ্রোহীদের লা‌ঠি মি‌ছিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
বগুড়ায় এমপির বিরুদ্ধে বিদ্রোহীদের লা‌ঠি মি‌ছিল

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের বি‌দ্রোহী নেতাকর্মীরা শহ‌রের মাল‌তিনগর থেকে মিছিল বের ক‌রে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছে। ত‌বে পু‌লিশ ডিসি বাংলোর মো‌ড়ে তা‌দের আটকে দেয়। সোমবার বিকেল ৪টায় এ মিছিল বের করে তারা।

সোমবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন সিরাজ। সেই সংবাদ বিদ্রোহী গ্রুপ জানার পর তারাও দলীয় কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা বিএনপি অফিস ছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়।

বিকাল ৪টার দিকে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীর বহর নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর জানতে পেরে শহরের মালতি নগর এলাকা থেকে বিদ্রোহী গ্রুপের তিন শতাধিক নেতাকর্মী হাতে লাঠি নিয়ে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি ডিসি বাংলোর মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর আবুল কালাম আজাদ বলেন, বিদ্রোহী গ্রুপ দলীয় কার্যালয়ে এলে সহিংস ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে তাদেরকে আটকে দেয়া হয়।

উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দেড় বছরে ২৩ জন নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এজন্য জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে দায়ী করে তাকে বগুড়ায় প্রতিহত করার ঘোষণা দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১০ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১১ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১২ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৫ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।