লগইন
মহেশেপুর সীমান্ত অবৈধ পারাপারের দায়ে দুই দালালসহ ৪জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশেপুর সীমান্ত অবৈধ পারাপারের দায়ে দুই দালালসহ ৪জন আটক


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সীমান্ত অবৈধ পারাপারে দুই দালালসহ ৪জকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার ভোরে ঝিনাইদহের মহেশেপুর উপজেলার পৃথক দুই সীমান্ত এরাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সোলেমানপুর গ্রামের ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০১ জন পুরুষ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন নড়াইল জেলার কালিয়া থানার বাবুল শেখের ছেলে আহাদুল শেখ (২৪)। উল্লেখ্য, আটকৃত ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মোঃ ফিরোজ শাহা এর ছেলে মোঃ আকিব আহমেদ মিলন (৩৭) কে ০১ টি ইজিবাইকসহ আটক করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাশবাড়ীয়া গ্রামের মোঃ আজিজুর রহমান এর বাশ বাগানের পাশ হতে বাংলাদেশী ০১ জন নারী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মাগুড়া জেলার সদর থানার ইন্দ্রজিত রায়ের স্ত্রী নির্বাচিতা বিশ্বাস (২০)। উল্লেখ্য আটকৃত ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মৃত রয়েল বক্স এর ছেলে মোঃ মেহের আলী (৩৭) কে আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের জেলার মহেশপুর থানায় ইজি বাইকসহ মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৯ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৯ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।