লগইন
মহেশপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে মারপিট করে ধর্ষণের অভিযোগঃ থানায় মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে মারপিট করে ধর্ষণের অভিযোগঃ থানায় মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্রাইভেট পড়ে রাতে বাড়ি ফেরার সময় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ঐ ছাত্রীকে মারপিট করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পীরগাছার ঝোড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

ধর্ষণের পর লম্পট কালু পালিয়ে গেছে। সে ওই এলাকার মৃত সিয়াজ উদ্দিনের ছেলে। থানা ও পরিবার সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় ওই ছাত্রী নতুন বাজারের স্কুলে প্রাইভেট পড়তে যায়। রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কালু তাকে রাস্তা থেকে তুলে পাশের বাগানের মধ্যে নিয়ে যায়। এসময় তাকে মারপিট করে ধর্ষণ করে।

প্রতিবেশীরা জানান, লম্পট কালু ইতোপূর্বে এলাকার অনেক মেয়ে বা প্রতিবেশী গৃহবধূদের সাথে বেশ কয়েকবার ধরা পড়েছে। শুধু তাই না জরিমানাও দিয়েছে অনেকবার। এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কালুকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ আসামিকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১০ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।