লগইন
মহেশপুরে ইউপি নির্বাচনে নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরে ইউপি নির্বাচনে নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নাটিমা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নাটিমা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মমিন খাঁন ও সদস্য ইমরান হোসেন। তাদের রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ইউনিয়ন জুড়ে উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন আছে বলে আওয়ামলীগ অভিযোগ করেছে। আহতদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থীর সমর্থক নাটিমা গ্রামের শরিফুল ইসলাম ও কানা বাবু নৌকা মার্কার সমর্থকদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল কাশেম মাষ্টার জানান, নাটিমা মাদ্রাসার সামনে নৌকা মার্কার পোস্টার টাঙানোর অপরাধেই মমিন ও ইমরানকে কুপিয়ে জখম করা হয় বলে তিনি মনে করেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে পোষ্টার টাঙানো নিয়ে মারামারি হয়েছে শুনেছি। ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এলাকাবাসি জানান, নাটিমা ইউনিয়নে বিদ্রোহী প্রথী হিসেবে মাঠে রয়েছেন নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টচার ও সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম আজাদ। সেখানে বিএনপি জামায়াতের কোন প্রাথী নেই। তবে তারা নৌকার বিরুদ্ধে গোপনে গোপনে কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৬ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।