লগইন
মহেশপুরের সামন্তা গ্রামের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখল মারধর ও হত্যার হুমকির অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরের সামন্তা গ্রামের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখল মারধর ও হত্যার হুমকির অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ চাঁদাবাজি, জোরপূর্বক অন্যের জমি দখল, মারধর ও হত্যার হুমকি দিয়ে পুরো এলাকাজুড়ে ত্রাসের সৃষ্টি করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের মাদক ব্যবসায়ী আবুল ফকির। স্থানীয় থানায় তার বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে আবুল ফরিকের নেতৃত্বে কোদাল, রড ও হাতুরি দিয়ে পিটিয়ে একই পরিবারের ৩ জনকে জখম করেছে।

এরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় করা অভিযোগের সূত্রে জানা যায়, কাজীরবেড় ইউনিয়নের সামন্তা গ্রামের চারাতলা পাড়ার খলিলুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৭), আবু সামা (৩০) ও আবু হাসান (২৭) শুক্রবার দুপুরে নিজ জমিতে কাজ করছিল। এসময় একই গ্রামের মুনছুর মিস্ত্রীর ছেলে আবুল ফকির (৪৫) ও তার ছেলে আলি হোসেন (৩০), তুফান (২২), মোফাজ্জেল (১৯) দেশীয় অস্ত্র হাসুয়া, কোদাল ও হাতুড়ি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এসময় তাদের চিৎকারে মাঠের অন্য কৃষকরা ছুটে-আসলে আসামি আবুল ফকিরসহ তার নেতৃত্বে আসা তার ছেলেরা পালিয়ে যায়। কৃষকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। এলাকাবাসি জানায়, আবুল ফকিরের সাথে একই গ্রামের খলিলুর রহমানের ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি কয়েকবার মীমাংসা করে দিলেও আবুল ফকির ও তার ছেলেরা তা না মেনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে।

আবুল ফকির টাকা ও লাঠির জোর খাটিয়ে একের পর এক এরকম অপকর্ম করে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহত পায় না। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

২ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

২ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৫ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৬ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৭ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৮ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।