লগইন
ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


অবৈধভাবে আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন করার পাঁয়তারা বন্ধে সংবাদ সম্মেলন করেছেন তিন অভিভাবক সদস্য প্রার্থী। সংবাদ সম্মেলনে তিন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ২১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এ সংবাদ সম।এলন অনুষ্ঠিত হয়।


এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিভাবক সদস্যপ্রার্থী ছত্রপাড়া গ্রামের শরিয়তুল্লাহ উল্লেখ করেছেন যে, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই নানা রকম অনিময়তান্ত্রিক ভাবে নির্বাচন করার প্রক্রিয়া করে আসছে। নির্বাচনী তফসীলে মনোনয়ন ফরম উত্তোলনের টাকার পরিমাণ উল্লেখ না থাকলেও প্রধান শিক্ষক নিয়ম বহিভর্‚তভাবে ফরম প্রতি ১৫ হাজার টাকা নেয়। যা অসামঞ্জস্য বলে মনে করি। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাইয়ের দিন প্রার্থীর সনাক্ত ও প্রস্তাবকারীকে উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে ডাকা হয়নি।

তফসীলে গত ১৭ তারিখে নির্বাচনের দিন ধার্য থাকলেও তারা কাউকে না জানিয়ে একদিন এগিয়ে ১৬ তারিখে নির্বাচনের দিন ঘোষনা করেন। যা আইন বহির্ভূত। কিন্তু ১৬ তারিখেও নির্বাচন না করে প্রধান শিক্ষক ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সকল প্রার্থীদের জানিয়ে দেন যে নির্বাচনের দিন পরবর্তিতে আপনাদের জানানো হবে। এরই প্রেক্ষিতে আমরা পুনরায় নির্বাচনের তফশীলের ঘোষনার দাবী জানায় এবং মনোনয়ন ফরম ক্রয়ের টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক জানান টাকা ফেরত দেওয়া যাবে না।

এরই মাঝে আমরা জানতে পারি হঠাৎ করেই আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার পুনরায় নির্বাচনের দিন ধার্য করেছে। যে কারণে আমরা তিন অভিভাবক সদস্য প্রার্থী শরিয়তুল্লাহ, জাকারিয়া চৌধুরী, ও বিউটি খাতুন নির্বাচন বর্জন করার ঘোষনা দিচ্ছি। এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করে পুনরায় নির্বাচনের তফসিলের মাধ্যমে নতুন তারিখ ঘোষনা করার প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১৭ মিনিট আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১৮ মিনিট আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৩ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৩ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৫ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।